২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ সূচী নিয়ে খুশি ধোনি

বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দিনক্ষণ নিয়ে সন্তুষ্ট ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতার দিনক্ষণ নিয়ে সন্তুষ্ট ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাঙ্গালোরে বৃহস্পতিবার তিনি বলেন, কোনো প্রতিযোগিতার সঠিক সূচী নির্ধারণ করা সত্যিই খুব কঠিন। সাধারণত প্রতিযোগিতার সূচী খুব বড় বা খুব ছোট হয়ে থাকে। মূলত গ্র"প পর্যায়ে কয়েকটি দলের খেলা ছয়দিন বা তারও বেশি সময় পর পড়ায় ধোনি খুশি হয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, "সূচী নিয়ে আমি বেশ খুশি। এতে দলের ছোট-খাটো সমস্যা কাটিয়ে ওঠার সময় পাওয়া যায়।" চোটের কারণে বিশ্বকাপে খেলতে পারছেন না ভারতের পেসার প্রবিন কুমার। তার বদলে জায়গা পেয়েছেন শ্রীশান্ত। ধোনি বলেন, "বিশ্বকাপে প্রবিনে অভাব বোধ করবো আমরা।" দলের আরো কয়েকজন সদস্য চোটে ভুগছেন বলে জানান ধোনি। কারো নাম উল্লেখ না করলেও সমস্যাগুলো ছোট এবং তা দ্রুত সেরে যাবে বলে আশা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪৩ ঘ