২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের 'মেডিকেল পার্টনার' হিসেবে মাঠে নামছে জেবিএফএইচ

আইসিসি ক্রিকেট বিশ্বকাপের 'মেডিকেল পার্টনার' হিসেবে বিশেষজ্ঞ প্যানেল নিয়ে মাঠে নামছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি ক্রিকেট বিশ্বকাপের 'মেডিকেল পার্টনার' হিসেবে বিশেষজ্ঞ প্যানেল নিয়ে মাঠে নামছে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল (জেবিএফএইচ)। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. সরদার এ নাইম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান, ম্যাচের দিনসহ বাংলাদেশে খেলতে আসা দলগুলোর জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সহ এই বিশেষজ্ঞ প্যানেল সার্বক্ষণ প্রস্তুত থাকবে। টেলিভিডিও ব্যবস্থার মাধ্যমেও জরুরি স্বাস্থ্যসেবা দেবে তারা। ধানমণ্ডিতে জেবিএফ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে চেয়ারম্যান ডা. জুনায়েদ শফিক, পরিচালক মাহবুবুল আলম বাবু ও ইউএনএইডসের উপদেষ্টা ডা. মুনির আহমেদ উপস্থিত ছিলেন। ডা. সরদার এ নাইম বলেন, বিশ্বকাপ ক্রিকেট সামনে রেখে সুস্বাস্থ্য নিশ্চিত করতে 'কিপ ফিট হার্ড হিট' শ্লোগানে বিশেষ স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে জেবিএফ হাসপাতাল। এরসঙ্গে এইডস বিষয়ে সচেতনতা সৃষ্টিতেও বিশেষ আয়োজন রয়েছে। এছাড়া জাতীয় টিকা দিবসের দ্বিতীয় রাউণ্ড উপলক্ষে আগামী ১২ ফেব্র"য়ারি ধানমণ্ডি এলাকায় কয়েক হাজার শিশুকে টিকা খাওয়ানো হবে। তরুণ প্রজন্মের কাছে 'এইডস কে না বলি- রোগীকে নয়' বার্তাটি পৌঁছে দিতে আগামী ১৪ ফেব্র"য়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ইউএনএইডস ও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল যৌথভাবে স্বাস্থ্য মেলার আয়োজন করবে। এদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে। এতে রক্তচাপ পরীক্ষা, রক্তের গ্র"প পরীক্ষা, বিএমআই, ব্লাড সুগার, এসবিএসএজি ও এইচআইভি/এইডস পরীক্ষার ব্যবস্থা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/১৮১৫ ঘ.