২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ দল

কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে বুধবার রাতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কানাডার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে বুধবার রাতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বুধবার রাত ৮টা ১০ এ 'টাইগার বাহিনী' চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রামের ভেন্যু চেয়ারম্যান সিরাজুদ্দিন মো. আলমগীর। আগামী শনিবার জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে কানাডার বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচের মধ্য দিয়েই শুরু হচ্ছে দেশের মাটিতে প্রথম বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রা। সিরাজুদ্দিন মো আলমগীর জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে সাকিব বাহিনী। আর কানাডা ক্রিকেট দল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রামে পৌঁছাবে। এর আগে গত ১ থেকে ৪ ফেব্র"য়ারি চট্টগ্রামে কন্ডিশনিং ক্যাম্প করে বাংলাদেশ দল। বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্বে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের দুটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়ামে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/জেকে/২৩১৪ ঘ.