২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বপ্ন দেখাচ্ছেন সাকিব

বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলার আশার কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব-আল-হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 02:29 PM

ঢাকা, ফেব্রুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে খেলার আশার কথা বললেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব-আল-হাসান। মঙ্গলবার দুপুরে হোটেল শেরাটনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনটাই বলেছেন সাকিব। "কাজটা কঠিন, কিন্তু কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নামবো আমরা। নিঃসন্দেহে সে যোগ্যতা আমাদের আছে," আশাবাদী সাকিবের কন্ঠে ঝরেছে দৃঢ় প্রত্যয়। বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী খেলায় ভারতের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। তাই ভারতের বিপক্ষে ম্যাচটাকে পাখির চোখ করেছেন সাকিব, "আমারা এখন শুধু প্রথম ম্যাচ নিয়ে ভাবছি। কোয়ার্টার ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হলে আমরা আরও বড় চিন্তা করবো।" ২০০৭ সালের ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ভারতকে এক প্রকার 'বলে-কয়ে' হারিয়েছিল টাইগাররা। আবারও বিশ্বকাপ, প্রতিপক্ষ সেই ভারত, আর মাঠটাও নিজেদের - এবারও ভারতকে হারাতে পারবেতো বাংলাদেশ ? সাকিব নিশ্চয় জানতেন, এই প্রশ্ন ধেয়ে আসবে তার দিকে। কোন কিছু না ভেবে তার সোজা উত্তর, "সময় বদলেছে। কিন্তু আমি চিন্তার কিছু দেখছিনা। যে ভালো খেলবে, সেই জিতবে।" দলের তরুনদের উদ্দীপ্ত করতে একটি বাক্যই যথেষ্ট বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, "বিশ্বকাপ বড় কিছু নয়, 'ব্যাট আর বল' এর আরেকটা লড়াই মাত্র।" দলের দূর্বলতা প্রসঙ্গে কূটনৈতিক উত্তরের আশ্রয় নিয়েছেন তিনি, "কিছূ সমস্যা আমাদের আছে। তা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি।" দলের সব খেলোয়াড় সুস্থ আছে এমনটা জানিয়ে সাকিব যোগ করেছেন, "ছোট-খাট সমস্যা ছাড়া আমাদের প্রস্তুতি খুবই ভালো।" বিশ্বকাপের আগে বাংলাদেশ শেষ একদিবসীয় প্রতিযোগীতামূলক ক্রিকেট খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে এসেছিল জিম্বাবুয়ে দল। ২ মাসের ব্যবধানের পর বিশ্বকাপের মতো বড় আসরে মাঠে নামছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘাটতি তাই রয়ে যাচ্ছে কিছুটা। বিষয়টা মানছেন সাকিবও, "খেলতে পারলে ভালোই হতো। যাই হোক, আমরা ঘরোয়া ক্রিকেট খেলেছি এবং খেলার মধ্যে ছিলাম। এটাই বড় ব্যাপার।" তবে ১৯ তারিখ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে টাইগাররা। ১২ ফেব্র্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী মাঠে তাদের প্রতিপক্ষ কানাডা। আর ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সাকিবের দল পাকিস্তানের বিপক্ষে নামবে মিরপুরের শেরে-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে। জানুয়ারির ১৯ তারিখ চোটের কারণে মাশরাফিকে বাইরে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছিল। মাশরাফি ছাড়া বোলিং রণকৌশল কেমন হবে,