ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌরভ গাঙ্গুলী ক্রিকেটের সব পর্যায়ের খেলা থেকে অবসর নিয়েছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ভারতের এক টিভি সাক্ষাৎকারে তার এক মন্তব্যের পর এ গুঞ্জন ছড়ায়।
ইন্ডিয়া টুডে গ্র"পের নয়া দিল্লি ভিত্তিক ইংরেজি ভাষার টিভি চ্যানেল হেডলাইন্স টুডেতে সোমবার সন্ধ্যায় সৌরভের এক সাক্ষাৎকার প্রচারের পর তিনি অবসর নিয়েছেন বলে খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে।
ভারতীয় গণমাধ্যমের পাশাপাশি বাংলাদেশেও কোনো কোনো দৈনিকের অনলাইন সংস্করণেও সৌরভরের অবসরের খবর প্রকাশ হয়।
ভারতের রাষ্ট্রীয় বার্তাসংস্থা পিটিআই এবং বেসরকারি টিভি চ্যানেল এনডিটিভিতে সৌরভকে উদ্ধৃত করে খবরে বলা হয়েছে, তিনি অবসরের খবর অস্বীকার করেছেন।
পিটিআই'র খবরে বলা হয়, সৌরভ তার 'অবসর খবর' বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন।
"কোলকাতা বিমানবন্দরে রাতে সাংবাদিকরা জানতে চাইলে সৌরভ বলেন, 'এসব সিদ্ধান্ত আপনার কোথায় পাচ্ছেন জানি না। আপনাদের পুরো সাক্ষাৎকারটি দেখা উচিত।'"
২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। ভারতের পশ্চিমবঙ্গে তিনি ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন।
চলতি মৌসুমে আইপিএল-এর চতুর্থ আসরের নিলামে কোনো দলে সুযোগ না পাওয়ায় তিনি ক্রিকেটের সব পর্যায়ের খেলা থেকে অবসর নিয়েছেন বলে গণমাধ্যমে প্রকাশিত খবরগুলিতে বলা হয়। আগের তিন আসরেই শাহরুখ খানের মালিকানাধানীর কোলকাতা নাইট রাইডার্স দলে খেলেন সৌরভ।
শুক্রবার কোচি আইপিএল দল সৌরভকে দলে নেওয়ার আগ্রহের কথা জানায়। কিন্তু আইপিএল পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে একবার নিলামের তালিকায় থাকা কোনো খেলোয়াড়কে নিলামের সময়ই দলে নিতে হবে; নিলামের পর দলে নেওয়ার সুযোগ না থাকায় সৌরভ কোচি দলে খেলার সুযোগ পাচ্ছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/২৩৫৮ ঘ.
bdnews24