২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখন অষ্টম

আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, এটাই এ পর্যন্ত টাইগারদের সবচেয়ে ভালো অবস্থান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2011, 09:44 AM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে টপকে অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ, এটাই এ পর্যন্ত টাইগারদের সবচেয়ে ভালো অবস্থান। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ ও সিরিজ হেরে যাওয়ার পর অষ্টম স্থান থেকে নেমে যায় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের রেটিং সমান হলেও দশমিক ব্যবধানে পিছিয়ে পড়েছে ক্যারিবিয়ানরা। এবারই প্রথম র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে নেমে এলো দেশটি। ৩২ খেলায় ২১২১ পয়েন্ট পাওয়া বাংলাদেশের রেটিং ৬৬.২৮১ ও ২০ খেলায় ১৩২১ পয়েন্ট পাওয়া ওয়েস্ট ইন্ডিজের রেটিং ৬৬.০৫। এর আগে গত বছর নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই সিরিজ জিতে ওয়েস্ট ইন্ডিজের সমান রেটিং অর্জন করেও দশমিক ব্যবধানে পিছিয়ে পড়ে নবম স্থানেই থাকতে হয় বাংলাদেশকে। ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে ৪৩ খেলায় ৫৬১৭ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। ১৯৮৬ সালের ৩১ মার্চ পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জেতা বাংলাদেশ ওই বছরের ১৬ জুন ওয়ান ডে স্ট্যাটাস অর্জন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএডি/এমআই/এসএনএল/১৫৪০ ঘ.