২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমাদের লক্ষ্য আমাদের মধ্যেই থাক'

বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী। তবে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলতে নারাজ তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2011, 02:29 PM

Updated : 24 Aug 2022, 02:28 PM

ঢাকা, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বকাপে ভালো করার ব্যাপারে আশাবাদী। তবে সুনির্দিষ্ট কোনো লক্ষ্যের কথা বলতে নারাজ তিনি। রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে আইসিসি, ইউএনএইডস, ইউনিসেফ ও জিএমএআই-এর যৌথ উদ্যোগে এইডস প্রতিরোধ সংক্রান্ত প্রচারাভিযানে বাংলাদেশ চ্যাম্পিয়ন সাকিব বলেন, "সামাজিক দায়িত্বের অংশ হিসেবে এ কর্মসূচিতে যোগ দিয়েছি। ক্রিকেট খেলে যে জনপ্রিয়তা পেয়েছি তা কাজে লাগিয়ে যুব সমাজকে এইচআইভি ও এইডস সম্পর্কে সচেতন করে তুলতে চাই।" এখনকার যুব সমাজকে অনেক সচেতন বলে অভিহিত করে তিনি বলেন, "এইডস সম্পর্কে যারা জানেন না, আসুন, তাদের এখনই সচেতন করি।" এইডস নিয়ে সচেতনতা সৃষ্টির ব্যাপারে কথা বলতে এসে সাকিবকে দলের প্রস্তুতি নিয়েও মুখ খুলতে হলো। তিনি বলেন, "দেশের মাটিতে বিশ্বকাপ প্রতিযোগিতা। তাই দর্শকদের প্রত্যাশাও অনেক বেশি। বিষয়টি আমাদের মাথাতেও আছে। তবে আমাদের লক্ষ্য সম্পর্কে কিছুু বলতে চাইনা, সেটা আমাদের মধ্যেই থাকুক।" সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "দলের মধ্যে জয়ের ক্ষুধা নেই, এ কথা মোটেও ঠিক নয়, এক খেলায় জিতে সন্তুষ্ট থাকলে নিউজিল্যান্ডের বিপক্ষে সব খেলায় জেতা সম্ভব হতো না।" বাংলাদেশ দলকে পুরোপুরি পেশাদার বলে অভিহিত করে তিনি বলেন, শেষ ৮ খেলার মধ্যে ৭টিতেই জেতায় আমরা আত্মবিশ্বাসী। তবে বিশ্বকাপে ভালো করতে হলে, সেরাটাই উজাড় করে দিতে হবে।" এ সময় উপস্থিত ছিলেন ইউএনএইডস-এর বাংলাদেশ সমন্বয়ক ড. সলির পানাকাদান, বাংলাদেশে ইউনিসেফ প্রতিনিধি ক্যারল ডি রয় ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী মনজুর আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এসএনএল/২০১১ ঘ.