ঢাকা, ফেব্র"য়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার শতকের সুবাদে দ্বিতীয় একদিনের খেলায় ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।
প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ২০৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। রান তাড়া করার সময় বৃষ্টি নামলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৭ ওভারে ১৯৭ রান। ২ উইকেটে এই রান টপকে ১৯৯ রানে পৌঁছে যায় শ্রীলঙ্কা। তখনো হাতে ছিল ২৭ বল।
টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করতে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। দলের প্রথম সাত ব্যাটসম্যানের ছয়জনই পৌঁছেন দু'অঙ্কের কোঠায়। কিন্তু তাদের কেউই নিজেদের ইনিংসকে বড় করতে পারেননি। গড়ে ওঠেনি বড় কোনো জুটিও। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় রান তোলার গতিও সেভাবে বাড়েনি।
দলের পক্ষে সবচেয়ে বেশি ৩৯ করে রান করেন ডোয়াইন ও ড্যারেন ব্রাভো।
শ্রীলঙ্কার পক্ষে লাসিথ মালিঙ্গা ৩ উইকেট নেন ৩০ রানে। এছাড়া ২টি করে উইকেট নেন নুয়ান কুলাসেকারা ও মুত্তিয়া মুরালিধরন। এ জন্য দু'জনই রান দেন ৪২ করে।
শ্রীলঙ্কার জয়ের লক্ষ্য ২০৪ রান তাড়া করার সময় বৃষ্টি নামে। ফলে লক্ষ্য পূনঃনির্ধারণ করতে হয়।
তিলকরতে
bdnews24