২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ট্রিট ক্রিকেট শিরোপা এমিগোজের

পোলার আইসক্রিম স্ট্রিট ক্রিকেটের শিরোপা জিতেছে এমিগোজ ক্রিকেট ক্লাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পোলার আইসক্রিম স্ট্রিট ক্রিকেটের শিরোপা জিতেছে এমিগোজ ক্রিকেট ক্লাব। ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে সাবেক ক্রিকেটারদের সংগঠন কোয়াব এই প্রতিযোগিতার আয়োজন করে। খেলা শুরু হয় ২১ জানুয়ারি। বুধবার দুপুর ৩ টায় শেখ জামাল ধানমিন্ড ক্লাব মাঠে চূড়ান্ত খেলায় এমিগোজ ১০ রানে হারায় ক্রিকেট কিডস ওয়ার্ল্ডকে। টস জিতে ক্রিকেট কিডস ব্যাট করতে পাঠায় এমিগোজকে। আবুল হোসেনের ৩৩ রানের সুবাদে নির্ধারিত ৫ ওভারে তারা ৪ উইকেটে করে ৮০ রান। রান তাড়া করতে নেমে এমিগোজ বোলারদের আঁটসাঁট বোলিংয়ের মুখে ৫ ওভারে ৭০ রানে গুটিয়ে যায় কিডস। দলের পক্ষে সব চেয়ে বেশি ৩৪ রান করেন রুবেল হোসেন। সেরা খেলোয়াড় হন ম্যাক। সিরিজ সেরা হন তৌকির স্পোর্টিং ক্লাবের সেতু। পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, কোচ জালাল আহমেদ চৌধুরী, জাহাঙ্গীর আলম প্রমুখ। এমিগোজ ও কিডস, দু'দলের খেলোয়াড়রাই জাতীয় দলের কাছে বিশ্বকাপে ভালো খেলা প্রত্যাশা করেছেন। কেউ কেউ তাকিয়ে আছেন ফাইনালের দিকে। কেউ বা দ্বিতীয় রাউন্ডে উঠলেই খুশি। তবে সবার দাবি মিলেছে এক বিন্দুতে-ফলাফল যাই হোক না কেন, ভালো খেলতে হবে বাংলাদেশকে। তবে প্রথম খেলায় ভারতের বিপক্ষে জয় চান সবাই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/টিআর/এসএনএল/১৯৪২ ঘ.