২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দর্শকের কাতারে মার্শ, দলে ফার্গুসন

ইংল্যান্ডের বিপক্ষে বাকি দু'টি একদিনের খেলার জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন কালাম ফার্গুসন। শন মার্শ চোট পাওয়ায় কপাল খুলে গেছে তার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডের বিপক্ষে বাকি দু'টি একদিনের খেলার জন্য অস্ট্রেলিয়া দলে ডাক পেয়েছেন কালাম ফার্গুসন। শন মার্শ চোট পাওয়ায় কপাল খুলে গেছে তার। স্বাগতিকরা সাত ম্যাচের একদিনের সিরিজ শুরু করে রিকি পন্টিং ও মাইক হাসিকে ছাড়াই। চোটের কারণে দর্শক হয়ে রয়েছেন তারা প্রথম থেকেই। এখন তাদের সঙ্গে যোগ দিলেন মার্শ। হাঁটুর পেছন দিকের পেশিতে চোট থাকার পরও রোববার মাঠে নামেন মার্শ। এতে তার চোটের অবস্থা আরো খারাপ হয়ে যায়। যদিও তা মারাত্মক কিছু নয়। তারপরও কতদিন তাকে মাঠের পাশে বসে থাকতে হবে তা এখনো জানা যায়নি। তবে সিরিজের বাকি দু'টি খেলায় তিনি যে খেলতে পারবেন না তা নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে অবশ্য মার্শ নেই। কিন্তু সময় মতো হাসি সুস্থ হয়ে উঠতে না পারলে দলে নেয়া হতে পারে মার্শকে। ফার্গুসনকে দলে নেয়ার ব্যাপারে যুক্তি দিতে গিয়ে প্রধান নির্বাচক অ্যান্ড্রু হিলডিচ বলেন, এ মৌসুমে তিনি খুব ভালো খেলছেন। ফার্গুসন এই সুযোগ কাজে লাগাতে পারবেন বলে হিলডিচ আশা করছেন। ষষ্ঠ খেলা হবে ২ ফেব্র"য়ারি সিডনিতে। এরই মধ্যে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৮৩০ ঘ.