২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো কঠিন পরীক্ষার সামনে আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারো কঠিন পরীক্ষার পড়তে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। নতুন বছরের প্রথম দিনে তার মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 03:17 PM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে আবারো কঠিন পরীক্ষার পড়তে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। নতুন বছরের প্রথম দিনে তার মুখোমুখি হচ্ছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। খেলা হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। নিজেদের প্রথম ম্যাচে শেখ জামাল উড়িয়ে দেয় ঢাকা মোহামেডানকে। আর ব্রাদার্স ইউনিয়নের কাছে হেরে প্রথম ম্যাচে অঘটনের শিকার আবাহনী। এদিকে বিকেএসপির দুই নম্বর মাঠে প্রাইম ধলেশ্বরের বিপক্ষে মাঠে নামবে গত আসরের রানার্সআপ মোহামেডান। হার দিয়ে লিগ শুরু করায় বেশ চাপে রয়েছে তারাও, তবে স্বস্তি¡তে নেই প্রতিপক্ষ ধলেশ্বরও। প্রথম ম্যাচে গাজী ট্যাঙ্ক ক্রিকেটার্সের কাছে হেরেছে তারা। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গত আসরের তৃতীয় দল গাজী ট্যাঙ্ক খেলবে সূর্যতরুণের বিপক্ষে। গাজী ট্যাঙ্ক প্রথম ম্যাচে সহজ জয় পেলেও হার দিয়ে লিগ শুরু করেছে সূর্যতরুণ। দল বদলের সময়ই চমক দেখিয়েছিল শেখ জামাল। প্রথম ম্যাচে মোহামেডানের বিপক্ষে পাওয়া সহজ জয় দলটির আত্মবিশ্বাস আরো বাড়িয়ে দিয়েছে। ডলার মাহমুদ, আরাফাত সানি, সোহরাওয়ার্দী শুভকে নিয়ে গড়া বোলিং লাইনআপের বিপক্ষে আবাহনীর ব্যাটসম্যানদের বেশ ভালো পরীক্ষা দিতে হবে। দলটির ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। দীপক জুন, শামসুর রহমান শুভ, মুশফিকুর রহিম, জিহান মুবারক ও মাহমুদুল হাসান যে কোনো বোলিং আক্রমণ গুড়িয়ে দেয়ার সামর্থ্য রাখেন। কাগজে কলমে অবশ্য পিছিয়ে নেই আবাহনীও। তাদের ব্যাটিং লাইনআপও বেশ শক্তিশালী। দলে রয়েছেন পিটার ট্রেগো, ফজলে রাব্বি, আনামুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মিথুন মানহাস ও ফরহাদ হোসেনের মতো উঁচু মানের ব্যাটসম্যান। বোলিংয়েও পিছিয়ে নেই দলটি। ফরহাদ রেজা, সাকলায়েন সজীব, ইলিয়াস সানি ও মাহমুদুল্ল¬াহ রিয়াদের মতো বোলার রয়েছে দলটিতে। মিরপুরের মাঠে তাদের সামর্থ্য পরীক্ষিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১১০ ঘ.