২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিআরএস নিয়ে আইসিসির সমালোচনায় হার্পার

সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারে ভারতের আপত্তি হাস্যকর বলে মনে করেন সাবেক আম্পায়ার ড্যারেল হার্পার। এটা নিয়ে আইসিসির আচরণের কড়া সামালোচনাও করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2011, 02:18 PM

Updated : 07 Jul 2022, 08:59 PM

ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতি (ডিআরএস) ব্যবহারে ভারতের আপত্তি হাস্যকর বলে মনে করেন সাবেক আম্পায়ার ড্যারেল হার্পার। এটা নিয়ে আইসিসির আচরণের কড়া সামালোচনাও করেছেন তিনি।

হর্পার বলেন, “ডিআরএস নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো নিয়ন্ত্রণ নেই এবং বিশ্বের অন্য দেশগুলোকে এর খেসারত দিতে হচ্ছে। রাস্তার একটা লোকও জিজ্ঞাসা করছে কিভাবে আইসিসি দীর্ঘদিন ধরে এটা মেনে নিচ্ছে।”

“যদি একটি ভুলও হয় তা সংশোধনের কোনো উপায় নেই। এটা খুবই হাস্যকর পরিস্থিতি। এটা হতাশজনকও বটে,” যোগ করেন তিনি।

ডিআরএস শতভাগ সঠিক নয় বলে ভারত বিতর্কে যে যুক্তি দেখাচ্ছে তাও অনেক দুর্বল বলেন মনে করেন অস্ট্রেলিয়ান এই আম্পায়ার।

তিনি বলেন, “এই প্রযুক্তি শতভাগ সঠিক নয় এবং তা হওয়া সম্ভবও নয়। এটা একদম নিখুঁত নয় তবে সঠিক সিদ্ধান্ত নেয়ার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

কিংসটনে জুনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে ভারতীয় দল ও দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কড়া সমালোচনা করায় আইসিসির ‘এলিট প্যানেল’ থেকে অবসরে যেতে বাধ্য করা হয় হার্পারকে। তিনি ৯৫টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে ম্যাচ পরিচালনা করেছেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০১০ ঘ.