২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী বছরই হতে পারে ভারত-পাকিস্তান লড়াই

আবারো দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ক্রিকেট-দ্বৈরথ। এবং তা হতে পারে আগামী বছরের শেষ নাগাদ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারত সরকারের কাছে অনুমতি পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 01:50 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আবারো দেখা যেতে পারে ভারত-পাকিস্তান ক্রিকেট-দ্বৈরথ। এবং তা হতে পারে আগামী বছরের শেষ নাগাদ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে ভারত সরকারের কাছে অনুমতি পেতে আগ্রহী ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। উর্ধ্বতন সূত্রের বরাত দিয়ে ভারতের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকা জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনা করার জন্য বিসিসিআই দুজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে। ভারত বাংলাদেশে এশিয়া কাপ শেষে দেশের মাটিতে পাকিস্তানের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতেও আগ্রহী। এশিয়া কাপ শেষ হবে ২২ মার্চ। ২০০৭ সালের নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে এসেছিলো পাকিস্তান। এরপর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে আর কোনো দ্বি-পাক্ষিক সিরিজ হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৯৪৭ঘ.