২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লাব নয় প্রদেশকে গুরুত্ব দিতে হবে: ওয়েতেমুনি

ক্লাবের চেয়ে প্রদেশকে গুরুত্ব দিয়ে দেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান সিদাথ ওয়েতেমুনি। বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট তীব্র আর্থিক সঙ্কটে নিমজ্জিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2011, 12:32 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্লাবের চেয়ে প্রদেশকে গুরুত্ব দিয়ে দেশের ক্রিকেটকে ঢেলে সাজানোর কথা বলেছেন শ্রীলঙ্কার সাবেক ব্যাটসম্যান সিদাথ ওয়েতেমুনি। বর্তমানে শ্রীলঙ্কা ক্রিকেট তীব্র আর্থিক সঙ্কটে নিমজ্জিত। বর্তমানে দেশটির ক্রিকেট বোর্ড তাদের নির্বাচনী তৎপরতা নিয়ে ব্যস্ত। নির্বাচন হওয়ার কথা ৩ জানুুয়ারি। জুলাইয়ে অন্তবর্তীকালীন কমিটির সদস্য ছিলেন ওয়েতেমুনি। তবে ওই কমিটি এখন আর নেই। ২০০৬ সাল থেকে শ্রীলঙ্কার ক্রিকেটারদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ওয়েতেমুনি। তখন থেকেই ক্লাব ক্রিকেটের চেয়ে প্রাদেশিক ক্রিকেটকে বেশি গুরুত্ব দেয়ার কথা বলে আসছেন তিনি। এ বিষয়ে ওয়েতেমুনি তার প্রস্তাবে বলেছিলেন, একেকটি অঞ্চলের ক্লাবগুলো থেকে একেকটি প্রাদেশিক দল গঠন করতে হবে। প্রত্যেক ক্লাবের সেরা খেলোয়াড়দের নিয়ে গঠিত হবে প্রাদেশিক দল। এই দলগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলবে। তিনি ৭টি প্রাদেশিক দল গঠনের কথা বলেছিলেন। অন্তবর্তীকালীন কমিটি ওয়েতেমুনির এই প্রস্তাব গ্রহণ করে এবং নতুন প্রথম শ্রেণীর ক্রিকেট কাঠামোর জন্য ১৫ মাস সময় বেঁধে দেয়। তবে ১৫ নভেম্বর শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মহিন্দানন্দা আলোথগামাগে অন্তবর্তীকালীন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ওয়েতেমুনি বলেন, তিনি নিশ্চিত নন ঠিক কেন তাদের কমিটি বিলুপ্ত করা হয়েছে। এছাড়া নতুন কাঠামোর ১৫ মাস সময়কে যথেষ্ট বলেও মনে করেন তিনি। এছাড়া আইসিসির বেঁধে দেয়া সময়ের মধ্যে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড রাজনৈতিক প্রভাবমুক্ত হবে বলেও আশা প্রকাশ করেছেন ওয়েতেমুনি। তিনি বলেন, “ক্লাব ক্রিকেট থেকে শ্রীলঙ্কা অতীতে অনেক আন্তর্জাতিক মানের ক্রিকেটার পেয়েছে। কিন্তু সময় বদলেছে। আমাদেরও সময়ের সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে হয়।” “প্রাদেশিক দলগুলোকে শক্তিশালী করলেই কেবল ঘরোয়া চারদিনের ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলা সম্ভব,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৮০৫ ঘ.