২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য বিনা মূল্যে বিশ্বকাপের টিকেট

২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রতিবন্ধীদের বিনা মুল্যে ৩২ হাজার টিকেট দেয়ার পরিকল্পনা করেছেন ব্রাজিলের সাবেক তারকা রোমারিও ও রোনালদো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 05:27 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য প্রতিবন্ধীদের বিনা মুল্যে ৩২ হাজার টিকেট দেয়ার পরিকল্পনা করেছেন ব্রাজিলের সাবেক তারকা রোমারিও ও রোনালদো। এরই মধ্যে ১৯৯৪ সালের বিশ্বকাপ জয়ী দল ও বর্তমানে ব্রাজিলের পার্লামেন্ট সদস্য রোমারিও আয়োজক কমিটির কাছে ‘ফ্রি-টিকেট’ চেয়েছেন। আক্রমণভাগের সাবেক এই খেলোয়াড়ের এক মেয়ে ডাউন সিন্ড্রোমে ভুগছেন। শুক্রবার বিনা মুল্যে টিকেট বিতরণের ঘোষণা দেয়ার সময় তার চোখে জল টলটল করছিল। পরে রোমারিও’র সঙ্গে যোগ দেন তার সাবেক সতীর্থ রোনালদো। আয়োজক কমিটির সদস্য রোনালদো বিশ্বকাপ জেতেন দু’বার। এছাড়া বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ১৫ গোল করেন তিনি। দ্বিতীয় স্থানে আছেন তৎকালীন পশ্চিম জার্মানির গার্ড মুলার। প্রতিটি খেলার জন্য পাঁচ শ’ করে টিকেট দেয়া হবে প্রতিবন্ধীদের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩৪৫ ঘ.