২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউডিআরএস নিয়ে আইসিসির সিদ্ধান্তের অপেক্ষায় ক্লার্ক

আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ইউডিআরএস) ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সময় হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 05:26 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আম্পায়ারের সিদ্ধান্ত পর্যালোচনা পদ্ধতির (ইউডিআরএস) ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একটি নির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের সময় হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজেও ইউডিআরএস ব্যবহারে রাজি নয় ভারত। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে ক্লার্ক বলেন, “আমি চাই আইসিসির পক্ষ থেকে সব দলের জন্য একটি সিদ্ধান্ত নেয়া হোক। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে এটা (ইউডিআরএস) ব্যবহার করা হলে আমি খুশি হবো।” ক্লার্ক অবশ্য জানিয়েছেন, মাঠের আম্পায়ারদের সিদ্ধান্ত তিনি খুশি মনেই মেনে নিতে রাজি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৫ঘ.