২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুশীলনে টেন্ডুলকারের নতুন ‘সহচর’

অস্ট্রেলিয়া সফরে একজন সাহায্যকারী পেয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে টেন্ডুলকারকে সাহায্য করবেন তিনি। তার নাম ডিভিজিআই রাঘবিন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 02:45 PM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়া সফরে একজন সাহায্যকারী পেয়েছেন শচীন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে টেন্ডুলকারকে সাহায্য করবেন তিনি। তার নাম ডিভিজিআই রাঘবিন্দ্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে সব সময়ই ভালো খেলেন টেন্ডুলকার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩১ টেস্ট খেলে ১১টি শতক করেছেন তিনি। যদিও অস্ট্রেলিয়ার মাটিতে এখনো পর্যন্ত টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। অস্ট্রেলিয়ার ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকা জানিয়েছে, কখনোই প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেননি রাঘবিন্দ্র। ক্রিকেট বিশেষজ্ঞও তিনি নন। তবে ক্রিকেটের প্রতি প্রবল উৎসাহের কারণেই তিনি এখন ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায়। তার বল ছুড়ে মারার দক্ষতা অনুশীলনের সময় কাজে লাগানোর জন্যই রাঘবিন্দ্রকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড় তাকে দলের সঙ্গে রাখার জন্য জোরালো সুপারিশ করেন বলেও জানিয়েছে পত্রিকাটি। পত্রিকাটি আরো জানায়, ২৭ বছর বয়সী রাঘবিন্দ্রকে ‘সহচর’ হিসেবে উল্লেখ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তিনি বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমিতে চাকরি করেন। রোববার নেটে অনুশীলনের সময় রাঘবিন্দ্র প্রায় এক ঘন্টা টেন্ডুলকারের দিকে বল ছুড়ে মারেন। পত্রিকাটির ধারণা, অস্ট্রেলিয়ার নতুন পেস তারকা জেমস প্যাটিনসনের বিপক্ষে সাফল্য পেতেই টেন্ডুলকার রাঘবিন্দ্রর সাহায্য নিচ্ছেন। চার টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে, মেলবোর্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৪২ঘ.