২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোহলির দৃঢ়তায় লড়ছে ভারত

সিএ সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের বৃষ্টি বিঘিœত প্রথম দিন সোমবার মোটেও সুবিধা করতে পারেননি ভারতের উপরের সারির ব্যাটসম্যানরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2011, 08:53 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিএ সভাপতি একাদশের বিপক্ষে তিনদিনের প্রস্তুতি ম্যাচের বৃষ্টি বিঘিœত প্রথম দিন সোমবার মোটেও সুবিধা করতে পারেননি ভারতের উপরের সারির ব্যাটসম্যানরা। তবে বিরাট কোহলির অর্ধশতকের ওপর ভর করে দিন শেষে মহেন্দ্র সিং ধোনির দল ৪ উইকেটে ১৬২ রান তুলতে সক্ষম হয়েছে। কোহলি ব্যাট করছেন ৫৫ রান নিয়ে। অপর প্রান্তে ৩৮ রানে অপরাজিত রয়েছেন রোহিত শর্মা। বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ৫০ ওভার। ক্যানবেরার মানুকা ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৮৪ রানের মধ্যে গৌতম গম্ভীর (২৪), বীরেন্দর শেবাগ (১২), রাহানে (১৫) ও ভিভিএস লক্ষ্মণ (১৫) বিদায় নেয়ায় পথ হারিয়ে ফেলে ভারত। যদিও তাদের সবাই শুরুটা করেছিলেন আস্থার সঙ্গে। ইঙ্গিতও দিচ্ছিলেন বড় কিছু করার। এ অবস্থায় ইনিংস মেরামত করে পথ খুঁজে বের করার কাজ শুরু করেন কোহলি ও শর্মা। দিনের শেষ পর্যন্ত অপরাজিত থেকে এই জুটি এ কাজে অনেকটা সফলও হন। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে তারা দু’জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ৭৮ রান। এছাড়া তাদের ব্যাট থেকে আসে মোট রানের অর্ধেকেরও বেশি, ৯৩। সভাপতি একাদশের পক্ষে উইকেট চারটি ভাগাভাগি করে নেন জ্যাসন বেহরেনডর্ফ, জোস ল্যালোর, জন হল্যান্ড ও পিটার জর্জ। এ জন্য বেহরেনডর্ফের খরচ হয় ৮ রান। ল্যালোরের ৯, হল্যান্ডের ৩৭ ও জর্জের ৪২। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৪৫০ ঘ.