২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে যাওয়ার ব্যাপারে পিসিবির আশাবাদ

আগামী বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার আশা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজ খেলার আশা করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। আশরাফকে উদ্ধৃত করে ‘দ্য ডেইলি টাইমস’ পত্রিকা জানায়, “আগামী মাসে দুবাইয়ে অনুষ্ঠেয় আইসিসির সভার সময় আমি তার (বিসিসিআই সভাপতি এন. শ্রীনিবাসন) সঙ্গে দেখা করবো। আশা করি তখন ভারতের সঙ্গে সিরিজের ব্যাপারে একটা সমাধান পাওয়া যাবে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৫৪ঘ.