২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের টেস্ট খেলোয়াড়রা নেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের কোনো টেস্ট খেলোয়াড়কে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ প্রতিযোগিতাটি শুরু হতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 12:35 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের কোনো টেস্ট খেলোয়াড়কে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলার অনুমতি না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহ নাগাদ প্রতিযোগিতাটি শুরু হতে পারে। পিসিবির এক মুখপাত্র জানান, আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজকেই বেশি গুরুত্ব দিচ্ছেন তারা। তার সর্বোচ্চ প্রস্তুতি নিতেই ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারদের অনাপত্তি পত্র (এনওসি) না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। পিসিবির ওই কর্মকর্তাকে উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সাপ্তাহিক ‘দ্য নেশন’ পত্রিকা জানিয়েছে, “ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটি হাল্কাভাবে নেয়ার কোনো অবকাশ নেই। তারা শ্রীলঙ্কা ও বাংলাদেশের চেয়ে একেবারেই ভিন্ন প্রতিপক্ষ। তাই খেলোয়াড়দের বড় ধরনের চোট বা অবসাদ থেকে রক্ষা করতে আমরা তাদের অনাপত্তি পত্র না দেয়ার সিদ্ধান্ত নিয়েছি।” পিসিবির এই সিদ্ধান্তের ফলে ইউনুস খান, শোয়েব মালিক, আব্দুর রেহমান, ইমরান ফারহাত, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, কামরান আকমল, ওয়াহাব রিয়াজ এবং সোহেল তানভীরের মতো আগ্রহী খেলোয়াড়রা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলতে পারবেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৮৩১ঘ.