ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেঞ্চুরিয়ন টেস্টটা ছিলো দক্ষিণ আফ্রিকার তরুণ ফাস্ট বোলার ভেরনন ফিল্যান্ডারের। আড়াই দিনেই শেষ হওয়া ম্যাচে ১০২ রান দিয়ে ১০ উইকেট তুলে নেন তিনি। শ্রীলঙ্কা হেরে যায় ইনিংস ও ৮১ রানে।
সুপারস্পোর্ট পার্কে প্রথম দিনে ফিল্যান্ডার ও ডেল স্টেইনের মারাত্মক বোলিংয়ে ১৮০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কার প্রথম ইনিংস। জবাবে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৪১১ রান করে দক্ষিণ আফ্রিকা। ভিলিয়ার্স মাত্র এক রানের জন্য শতক বঞ্চিত হন।
২৩১ রানে পিছিয়ে থেকে শনিবার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারো ফিল্যান্ডার ও স্টেইনের তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরা। এই ইনিংসে ফিল্যান্ডের বোলিং আরো ভয়াবহ। ফলে এবার ১৫০ রানেই অলআউট শ্রীলঙ্কা।
স্টেইন ম্যাচে ৫৪ রান দিয়ে তুলে নেন ৬ উইকেট।
ম্যাচ সেরা হয়েছেন ফিল্যান্ডার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৯২৭ ঘ.
bdnews24