২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিপক্ষে আফগানিস্তানের প্রথম ওডিআই

শারজায় ১০ ফেব্র“য়ারি পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে ওটা হবে আফগানিস্তানের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2011, 12:40 PM

Updated : 24 Aug 2022, 05:24 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শারজায় ১০ ফেব্র“য়ারি পাকিস্তানের মুখোমুখি হবে আফগানিস্তান। টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে ওটা হবে আফগানিস্তানের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ। যদিও ২০১০ সালের বিশ্ব টি-টোয়েন্টিতে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছে আফগানিস্তান। তবে ওয়ানডে খেলেছে শুধু আইসিসির সহযোগী ও সদস্য দেশগুলোর সঙ্গেই। সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ঘরোয়া ওয়ানডে সিরিজ শুরু হবে ১৩ ফেব্র“য়ারি থেকে। ২০১১ সাল থেকে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে ক্রিকেট নিয়ে সম্পর্কের উন্নতি শুরু হয়। ২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর একমাত্র আন্তর্জাতিক দল আফগানিস্তান যারা পাকিস্তান সফর করেছে। ওই সফরে তারা পাকিস্তান-এ দলের বিপক্ষে তিনটি ৫০ ওভারের ম্যাচ খেলেছে। পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও আফগানিস্তানের ক্রিকেটারদের খেলানোর বিষয়েও চিন্তা-ভাবনা করা হয়েছিলো। যদিও পরে ওই প্রতিযোগিতাটির আয়োজন স্থগিত হয়ে যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮১৯ ঘ.