২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমতা ফেরাল নিউজিল্যান্ড

ডগ ব্রেসওয়েলের মারাত্মক বোলিংয়ে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হল ১-১ সমতায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 05:02 AM

Updated : 24 Aug 2022, 05:22 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ডগ ব্রেসওয়েলের মারাত্মক বোলিংয়ে হোবার্ট টেস্টে অস্ট্রেলিয়াকে ৭ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হল ১-১ সমতায়। বিনা উইকেটে ৭২ রান নিয়ে দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। জয়ের জন্য আর ১৬৯ রান দরকার ছিল তাদের। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৬১ রান তুলতেই সবকটি উইকেট হারায় তারা। ডেভিড ওয়ার্নারের প্রথম শতকের পরও দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট হয় ২৩৩ রানে। বিফলে গেছে ওয়ার্নারের একার লড়াই। ১২৩ রানে অপরাজিত থাকেন। নিজের দ্বিতীয় টেস্টেই ইনিংস উদ্বোধন করতে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন তিনি। তারপরও দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে ২৬ বছরের মধ্যে প্রথম পরাজয় ঠেকাতে পারেন নি। ১৯৯৩ সালে পর এই প্রথম অস্ট্রেলিয়াকে হারাল নিউজিল্যান্ড। ৪০ রানে ৬ উইকেট নিয়ে এতে নেতৃত্ব দেন ব্রেসওয়েল। দিনের শুরুতে কোনো রান যোগ না করেই সাজঘরের পথ ধরেন ফিল হিউজ (২০)। দ্বিতীয় উইকেটে উসমান খাজার (২৩) সঙ্গে ৫০ রানের জুটি গড়েন ওয়ার্নার। দলীয় ১২২ রানে বিদায় নেন খাজা। তৃতীয় উইকেটে ওয়ার্নার ও পন্টিং (১৬) যোগ করেন ৩৭ রান। দলীয় ১৫৯ রানে পন্টিংকে বিদায় করার পর রানের খাতা খুলার আগে মাইকেল ক্লার্ক ও মাইক হাসির উইকেটও তুলে নেন ব্রেসওয়েল। ২ উইকেটে ১৫৯ থেকে অসেট্রলিয়ার স্কোর দাঁড়ায় ১৫৯/৫। ষষ্ঠ উইকেটে ব্র্যাড হ্যাডিনের সঙ্গে ৩২ রান যোগ করে ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন ওয়ার্নার। দলীয় ১৯২ রানে হ্যাডিনকে (১৫) ফিরিয়ে দেন টিম সাউদি। দুই রান পর পিটার সিডলকেও (২) ফেরান তিনি। পাঁচ রান পর আবারও আঘাত হানেন ব্রেসওয়েল। এবার রানের খাতা খুলার আগেই মিচেল স্টার্কের উইকেট। তার আগে অবশ্য জেমস প্যাটিনসনকেও (৪) ফেরান তিনি। এক পর্যায়ে দলটির স্কোর ছিল ১৯২/৫ সেখান থেকে তাদের স্কোর দাঁড়ায় ১৯৯/৯। দশম উইকেটে নাথান লিয়নের সঙ্গে ৩৪ রান যোগ অস্ট্রেলিয়ার আশা জাগিয়ে তুলেন ওয়ার্নার। কিন্তু লিয়নকে (৯) বোল্ড করে দলকে শ্বাসরুদ্ধকর ম্যাচে জয় এনে দেন ব্রেসওয়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১০৪১ ঘ.