ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতের টেস্ট দল থেকে বাদ পড়েছেন তরুণ পেসার বরুন অ্যারন। তার জায়গায় টেস্ট অভিষেক হতে পারে বিনয় কুমারের।
মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডে টেস্ট দিয়ে শুরু হবে চার টেস্টের এই সিরিজ।
বিসিসিআই এর সম্পাদক সঞ্জয় জাগদালে এক বিবৃতিতে বলেন, “মেরুদণ্ডের নিচের দিকে চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন বরুন অ্যারন। জাতীয় ক্রিকেট একাডেমির অধীনে পুনর্বাসন কর্যক্রমে অংশ নেবেন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন ১৫টি ওয়ানডে খেলা বিনয় কুমার। অস্ট্রেলিয়া সফরেই টেস্ট অভিষেক হতে পারে ডানহাতি এই পেসারের।”
এর আগে একই কারণে প্রাভিন কুমারও বাদ পড়েন। তার জায়গায় দলে নেয়া হয়েছে অভিমান্যু মিথুনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৩৯ ঘ.
bdnews24