২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনও বোলারদের, বারটি উইকেটের পতন

হোবার্টের বেলেরিভ ওভালের উইকেট ব্যাটসম্যানদের বধ্যভূমিতে পরিণত হয়েছে। দুই দিনে এখানে উইকেট পড়েছে ২৩টি। প্রথম দিনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। শনিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অবস্থা আরো করুণ, ১৩৬ রানেই শেষ প্রথম ইনিংস। ২৪ রানে এগিয়ে থেকে চা-বিরতির কিছুক্ষণ আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দিনে শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 08:14 AM

Updated : 24 Aug 2022, 05:21 PM

ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোবার্টের বেলেরিভ ওভালের উইকেট ব্যাটসম্যানদের বধ্যভূমিতে পরিণত হয়েছে। দুই দিনে এখানে উইকেট পড়েছে ২৩টি। প্রথম দিনে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৫০ রানে। শনিবার দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের অবস্থা আরো করুণ, ১৩৬ রানেই শেষ প্রথম ইনিংস। ২৪ রানে এগিয়ে থেকে চা-বিরতির কিছুক্ষণ আগে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দিনে শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৩৯ রান। ফলে ৭ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে এগিয়ে আছে সফরকারীরা। অধিনায়ক রস টেলর ৪২ ও কেন উইলিয়ামসন ৩৪ রানে অপরাজিত রয়েছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তারা যোগ করেন ৬৬ রান। মার্টিন গাপটিল ১৬, ব্রেন্ডন ম্যাককালাম ১২ ও জেসি রাইডার ১৬ রান করে সাজঘরে ফিরে গেছেন। এর আগে প্রথম ইনিংসে ১ উইকেটে ১২ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। এক পর্যায়ে ৭৫ রানে ৭ উইকেট হারিয়ে বসে তারা। পিটার সিডল ও জেমস প্যাটিনসন অষ্টম উইকেটে ৫৬ রান যোগ করলে স্বাগতিকদের দলীয় সংগ্রহ শতকের ঘর পেরোয়। দলীয় ১৩১ রানে অষ্টম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন সিডল (৩৬)। যা দলীয় সর্বোচ্চ। বাকি দুই উইকেটে আর মাত্র ৫ রান যোগ করতে সক্ষম হয় স্বাগতিকরা। অধিনায়ক ক্লার্ক ২২ ও প্যাটিনসন ১৭ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে ৩টি করে উইকেট নেন ডোগ ব্রাসওয়েল, ট্রেন্ট বৌল্ট ও ক্রিস মার্টিন। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ইনিংসে এটা অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বনিু রান। আর ঘরের মাটিতে সর্বনিু। গত দুই বছরে এনিয়ে ছয়বার দেড়শর কম রানে অলআউট হলো দলটি। তার আগের পাঁচ বছরে একবারও দেড়শ রানে নিচে অলআউট হয়নি তারা। আর ২০০১ সালে পার্থ টেস্টের পর এই প্রথম অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে এগিয়ে নিউজিল্যান্ড। দুই টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৭৩০ ঘ.