২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চতুর্থ ওয়ানডে খেলতে পারছেন না ব্রাভো

পায়ের চোটের কারণে বৃহস্পতিবার ইন্দোরে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের মাঝের সারির ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় ব্যথা পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 12:37 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পায়ের চোটের কারণে বৃহস্পতিবার ইন্দোরে ভারতের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজের মাঝের সারির ব্যাটসম্যান ড্যারেন ব্রাভো। সোমবার আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় ব্যথা পান তিনি। সিরিজে ভারত এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে। তবে তৃতীয় ওয়ানডে ১৬ রানে জিতে সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের ভারত সফরে ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে সফল ব্যাটসম্যান ব্রাভো। কলকাতা ও মুম্বাই টেস্টে শতক করার পর প্রথম ওয়ানডেতেও অর্ধশতক করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি বলেন, “হ্যাঁ, পরের ম্যাচে আমরা ব্রাভোকে পাচ্ছি না। তবে এটা অন্য কাউকে ভালো করার সুযোগ করে দিতে পারে।” চোটের কারণে প্রথম টেস্টের পর আর খেলতে পারেননি শিবনারায়ণ চন্দরপল। তার বদলে সুযোগ পেয়ে ৮১ রানের একটি মূল্যবান ইনিংস খেলেন কাইরন পাওয়েল। স্যামি আশা করছেন, ব্রাভোর ক্ষেত্রেও তার পুনরাবৃত্তি ঘটবে। প্রায় আড়াই মাস ধরে দেশের বাইরে আছে ওয়েস্ট ইন্ডিজের বেশির ভাগ খেলোয়াড়। স্যামি তাই সাফল্য নিয়ে দেশে ফিরতে উদগ্রীব। তিনি বলেন, “আমরা মাথা উঁচু করে সিরিজ শেষ করতে চাই। এটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ম্যাচ। তাই এই ম্যাচ জিতে চেন্নাইয়ের শেষ ম্যাচটিকে (১১ ডিসেম্বর) ফাইনালে পরিণত করতে চাই আমরা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৩৩ঘ.