ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - খেলা চলাকালে কোনো আন্তর্জাতিক ভেন্যুতে হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়া ভালো কোনো ঘটনা নয় বলে মনে করছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসান।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে চলাকালে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১৫ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে।
হঠাৎ করে ফ্লাড লাইট নিভে যাওয়ার আগে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাট করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ ও শাহরিয়ার নাফীস। বিদ্যুৎ আসার পর খেলা শুরু হলে ১১ রানের ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।
এর আগে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ম্যাচে একবার করে বিদ্যুৎ বিভ্রাটের কারণে খেলা বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এমএইচ/১৯১১ ঘ.
bdnews24