২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পয়মন্ত মাঠেও হারলো বাংলাদেশ

পাকিস্তানের কাছে পয়মন্ত মাঠেও হারল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫৮ রানে হেরেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2011, 07:26 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের কাছে পয়মন্ত মাঠেও হারল বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানের কাছে ৫৮ রানে হেরেছে স্বাগতিকরা। এ পরাজয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে হারলো বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাট করতে নেমে উমর আকমলের অর্ধশতকের পরও ৪৬ ওভার ১ বলে ১৭৭ রানে অলআউট হয় পাকিস্তান। এ নিয়ে দ্বিতীয়বার বাংলাদেশের বিপক্ষে দুশ রানের নিচে অলআউট হল পাকিস্তান। জবাবে ৩৮ ওভারে ১১৯ রানে অলআউট হয় বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। প্রথম বলেই তামিম ইকবালকে (০) বোল্ড করে সাজঘরে ফেরন পাঠান মোহাম্মদ হাফিজ। সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ খেলতে নামেন তিন নম্বরে। দ্বিতীয় উইকেটে শাহরিয়ার নাফীসের সঙ্গে ৬৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দিয়ে দলকে নিয়ে আসেন ভালো অবস্থানে। বাংলাদেশ ইনিংসের ১৫তম ওভার শেষে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ১৫ মিনিট খেলা বন্ধ থাকে। পরে খেলা শুরু হলেও আর ছন্দে ফিরতে পারেনি স্বাগতিকরা। এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ১ উইকেটে ৬৯। ব্যাটসম্যানদের ব্যর্থতায় স্কোর দাঁড়ায় ৬ উইকেটে ৮৩। ১৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান মাহমুদুল্লাহ (৩৫), নাফীস (২৫), অধিনায়ক মুশফিকুর রহিম (০), সাকিব আল হাসান (৯) ও নাসির হোসেন (৩)। ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে ধুকতে াকা দলকে লড়াইয়ের স্বপ্ন দেখান ফরহাদ রেজা ও অলক কাপালী। ৩৪ রানের জুটি গড়ে রেজা (২১) আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে গেলে আবারো প হারায় স্বাগতিকরা। এর পর আর বেশি দূর এগোয়নি বাংলাদেশের ইনিংস। আর দুই রান যোগ করতেই বিদায় নেন অলক (১২), ইলিয়াস সানি (১) ও শফিউল ইসলাম (০)। ৭২ বল অব্যহৃত থেকেই শেষ হয় বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ হাফিজ ও শোয়েব মালিক নেন ৩ করে উইকেট। এজন্য শোয়েব দেন ৬ রান। হাফিজ ২৭। এছাড়া সাঈদ আজমল ৭ ওভারে ৬ রান দিয়ে নেন ২ উইকেট। এর আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটাও ভালো হয়নি। প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা খুলার আগেই বিদায় হাফিজ। শফিউলের বলে রেজার হাতে ক্যাচ দেন তিনি। দ্বিতীয় উইকেটে আসাদ শফিক ও ইউনিস খান ৩৭ রান যোগ করে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করেন। ইমরান ফারহাতের বদলে খেলতে নেমে ব্যর্থ শফিক ফেরেন ৭ রান করে। সাকিবের বলে একটি জোরালো স্ট্যাম্পিংয়ের আবেদন থেকে বেঁচে যাওয়ার দুই বল পর বোল্ড হয়ে বিদায় নেন তিনি। দুই রান পরেই তাকে অনুসরণ করেন ইউনিস খান (২৬)। চতুর্থ উইকেটে অধিনায়ক মিসবাহ-উল-হক ও আকমল ৯৪ রান যোগ করে খাদের কিনারা থেকে টেনে তুলেন পাকিস্তানকে। এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৩ উইকেটে ১৩৩ রান। সেখান থেকে আর ৪৪ রান যোগ করে শেষ ৭ উইকেট হারায় সফরকারীরা। ধ্বংসযজ্ঞের শুরুটা হয় ইউনুসকে দিয়ে। ব্যাটিং পাওয়ার প্লের প্রথম ওভারের চতুর্থ বলে (৩৬.৪ ওভার) ইউনুস (৪৭) ও ষষ্ঠ বলে শোয়েব মালিককে (০) ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফেরান আব্দুর রাজ্জাক। ব্যাটিং পাওয়ার প্লেতে ওই দুই উইকেট হারিয়ে ১৫ রান করে পাকিস্তান। লড়াইয়ের পুঁজির জন্য সফরকারীরা তাকিয়ে ছিল আকমল ও শহিদ আফ্রিদির দিকে। আগের দুই ম্যাচে আফ্রিদি বাংলাদেশের বোলারদের উপর বেশ চড়াও হলেও এই ম্যাচে তেমন কিছু করতে পারেননি আফ্রিদি। ইলিয়াস সানির বল তুলে মারতে গিয়ে নাসির হোসেনের হাতে ধরা পড়ার আগে করেন ৯ রান। অর্ধশতকে পৌঁছার পর বিদায় নেন আকমলও (৫৭)। সানির বলে এগিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিং হয়ে যান তিনি। তার ৮৪ বলের ইনিংসে তিনটি চার ও দুটি বিশাল ছক্কা। ৭ বলের দারুণ এক স্পেলে ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের লেজটুকু ছেটে দেন মাহমুদুল্লাহ। এর মধ্যে সোহেল তানভীর (৮) ও উমর গুলকে (০) পরপর দুই বলে ফিরিয়ে দিয়ে জাগিয়ে তুলেন হ্যাট্রিকের সম্ভাবনা। এছাড়া রাজ্জাকও নেন ৩ উইকেট। এজন্য তিনি দেন ২১ রান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২০১৬ ঘ.