২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমিতের আগ্রহ

ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পেতে মরিয়া অলরাউন্ডার সমিত প্যাটেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড টেস্ট দলে জায়গা পেতে মরিয়া অলরাউন্ডার সমিত প্যাটেল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। আইপিএলের বেশ কয়েকটি দল ২৬ বছর বয়সী প্যাটেলকে নেয়ার আশায় তার সঙ্গে যোগাযোগ করেছিলো। কিন্তু জাতীয় দলে খেলাকেই বেশি গুরুত্ব দিয়ে আইপিএলের আগামী আসরে না খেলার সিদ্ধান্ত নেন প্যাটেল। বিবিসিকে প্যাটেল বলেন, “আইপিএল দারুণ একটি প্রতিযোগিতা। ভবিষ্যতে আইপিএলে খেলার ইচ্ছা আমার আছে। তবে ওই ইচ্ছা কোনো ভাবেই ইংল্যান্ড টেস্ট দলে খেলার ইচ্ছাকে ছাপিয়ে নয়। আমার মূল লক্ষ্য টেস্ট খেলা এবং এজন্য কাউন্টি ক্রিকেটে আমাকে প্রচুর রান করতে হবে। এটা আমাকে নির্বাচকদের নজর কাড়তে সাহায্য করবে।” “আগামী আইপিএলে অংশ নিলে কাউন্টির বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবো না। এটা আমার জন্য একদমই ভালো হতো না,” যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০১১ঘ.