২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুঁকি এড়াতে শ্রীলঙ্কা দলে সামারাবীরা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন মাঝসারির ব্যাটসম্যান থিলান সামারাবীরা। মূলত চোটের কারণে মাহেলা জয়াবর্ধনের দক্ষিণ আফ্রিকা সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ায় ঝুঁকি এড়াতে সামারাবীরাকে দলে নেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 11:44 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন মাঝসারির ব্যাটসম্যান থিলান সামারাবীরা। মূলত চোটের কারণে মাহেলা জয়াবর্ধনের দক্ষিণ আফ্রিকা সফর কিছুটা অনিশ্চয়তার মধ্যে পড়ায় ঝুঁকি এড়াতে সামারাবীরাকে দলে নেয়া হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ঘোষিত শ্রীলঙ্কার প্রাথমিক দলে সামারাবীরার নাম ছিলো না। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে বাদ পড়েন সামারাবীরা। পরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে সিরিজেও উপেক্ষিত ছিলেন তিনি। এদিকে হাঁটুর চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম ওয়ানডে ও একমাত্র টি-টোয়েন্টিতে খেলেননি মাহেলা জয়াবর্ধনে। যদিও এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার খেলার সম্ভাবনাও অনেক বেশি। দ্য আইল্যান্ডসকে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা আলুথগামাগে বলেন, “নির্বাচকদের সঙ্গে আজ (মঙ্গলবার) আমি একটি বৈঠক করেছি। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে সামারাবীরাকে দলে নেয়ার জন্য তারা আমাকে অনুরোধ করে এবং আমি অনুমোদন দিয়েছি।” দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের শেষে পাঁচটি ওয়ানডেও খেলবে শ্রীলঙ্কা। ১৫ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে প্রথম টেস্ট। দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচে জয়ের মুখ দেখেনি শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা: তিলকারতেœ দিলশান (অধিনায়ক), অ্যাঞ্জেলো মাথিউস (সহ-অধিনায়ক), থারাঙ্গা পারানাভিতানা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, দিনেশ চান্দিমাল, কুশল সিলভা (উইকেটরক্ষক), লাহিরু থিরিমান্নে, দিমুথ করুনারতেœ, চানাকা ওয়ালেগেদারা, দিলহারা ফার্নান্দো, নুয়ান প্রদীপ, সুরাঙ্গা লাকমাল, থিসেরা পেরেরা, অজন্তা মেন্ডিস, রঙ্গনা হেরাথ ও থিলান সামারাবীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৭৩৬ ঘ.