২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিলীপ সারদেশাই পুরস্কার পাচ্ছেন অশ্বিন

অভিষেক টেস্ট সিরিজেই সেরা খেলোয়াড় হওয়া ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাতে উঠতে যাচ্ছে দিলীপ সারদেশাই পুরস্কার। সোমবার এই ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 03:58 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক টেস্ট সিরিজেই সেরা খেলোয়াড় হওয়া ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের হাতে উঠতে যাচ্ছে দিলীপ সারদেশাই পুরস্কার। সোমবার এই ঘোষণা দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেন্নাইয়ে আগামী ১০ ডিসেম্বর অশ্বিনের হাতে পুরস্কারের ট্রফি ও পাঁচ লাখ রুপি তুলে দেবে বিসিসিআই। ২৫ বছর বয়সী অশ্বিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টে ২২ উইকেট নেয়ার পাশাপাশি মুম্বাইয়ে শেষ টেস্টে শতকও করেন। দিল্লিতে অভিষেক টেস্টে ১২৮ রান দিয়ে ৯ উইকেট নেন তিনি। ভারতের পক্ষে টেস্ট অভিষেকে এটা দ্বিতীয় সেরা বোলিংয়ের কৃতিত্ব। মুম্বাইয়ে ১১৮ বলে ১০৩ রান করার পাশাপাশি ১৫৬ রানের বিনিময়ে ৫ উইকেট নেন অশ্বিন। ১৯৬২ সালের পর এই প্রথম কোনো ভারতীয় ক্রিকেটার একই টেস্টে শতক করার পাশাপাশি ৫ উইকেটও নিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২১৫৪ঘ.