২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংয়ের পাশে মার্ক ওয়াহ

ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলে বেশ চাপের মধ্যে আছেন রিকি পন্টিং। তার অবসর সংক্রান্ত গুঞ্জনও জোরালো হচ্ছে ক্রমশ। এমন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন মার্ক ওয়াহকে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের দৃঢ় বিশ্বাস, স্বদেশকে আরো অনেক কিছু দেয়ার আছে পন্টিংয়ের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 02:42 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বলে বেশ চাপের মধ্যে আছেন রিকি পন্টিং। তার অবসর সংক্রান্ত গুঞ্জনও জোরালো হচ্ছে ক্রমশ। এমন কঠিন সময়ে তিনি পাশে পেয়েছেন মার্ক ওয়াহকে। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের দৃঢ় বিশ্বাস, স্বদেশকে আরো অনেক কিছু দেয়ার আছে পন্টিংয়ের। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’ পত্রিকাকে মার্ক ওয়াহ বলেন, “রিকি (পন্টিং) স্বেচ্ছায় অবসরের ঘোষণা দিলে এবং মাথা উঁচু করে বিদায় নিলে সবচেয়ে ভালো হয়। কিন্তু তিনি খেলে যেতে চাইছেন এবং নির্বাচকদের হাতে সব কিছু ছেড়ে দিয়েছেন। তিনি অনেক দিন ধরেই আমাদের দলের অন্যতম সেরা খেলোয়াড়। আমাদের দলের জন্য তার অভিজ্ঞতা অমূল্য।” “জোহানেসবার্গে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে) তার চমৎকার অর্ধশতকই ইঙ্গিত দিচ্ছে, তিনি এখনও ফুরিয়ে যাননি। তবে ক্যারিয়ার দীর্ঘ করতে হলে এবারের অস্ট্রেলীয় গ্রীষ্মে তাকে অনেক রান করতে হবে,” যোগ করেন তিনি। গত ডিসেম্বর থেকে টেস্টে ১৩ ইনিংসে পন্টিংয়ের ব্যাটিং গড় মাত্র ১৪ দশমিক ১৫। তবে তার দারুণ ইনিংসটি জোহানেসবার্গ টেস্টে অস্ট্রেলিয়ার অসাধারণ জয়ে বড় অবদান রাখে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০২৯ঘ.