২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এ সপ্তাহের তারকা

অভিষেক টেস্টেই বল হাতে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে দলের জয়-সূচক রান। হয়েছেন ম্যাচ সেরা। তিনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়-সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তিনি এক ইনিংসে ছয় উইকেট দখল করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 12:58 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভিষেক টেস্টেই বল হাতে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে তুলে নেন ৬ উইকেট। সেই সঙ্গে ব্যাট হাতে দলের জয়-সূচক রান। হয়েছেন ম্যাচ সেরা। তিনি অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার প্যাট কামিন্স। টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয়-সর্বকনিষ্ঠ বোলার হিসেবে তিনি এক ইনিংসে ছয় উইকেট দখল করেছেন। কামিন্সের আগে আছেন বাংলাদেশের এনামুল হক জুনিয়র। ২০০৫ সালের জানুয়ারিতে তিনি হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়ে সবচেয়ে কম বয়সে টেস্টে ৬ উইকেট তুলে নেয়ার গৌরব অর্জন করেন। মাত্র তিনটি ফার্স্ট-ক্লাস ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে অস্ট্রেলিয়ার টেস্ট দলে ঢুকে পড়েন কামিন্স। স্বাভাবিকভাবেই দীর্ঘ সময় বল করার ধকল তিনি সইতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে জোহানেসবার্গ টেস্টে প্রথম দিনেই নিজের জাত চিনিয়ে দিয়েছিলেন কামিন্স। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/১৮৪৮ ঘ.