ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ‘স্পট ফিক্সিং’ মামলায় পাওয়া কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা সালমান বাট ও মোহাম্মদ আমিরের আপিল বুধবার বাতিল করেছে লন্ডনের আপিল আদালত।
গত বছর অগাস্টে লর্ডস টেস্টে ইচ্ছকৃতভাবে নো বল করার ষড়যন্ত্রের মূল হোতা ছিলেন ওই ম্যাচে পাকিস্তানের অধিনায়ক বাট। এই অপরাধে ২৭ বছর বয়সী বাটকে আড়াই বছরের কারাদণ্ড দেয় লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত।
১৯ বছর বয়সী পেসার আমির ৬ মাসের কারাদণ্ডাদেশ পান। তবে বয়স কম হওয়ায় তাকে তরুণ অপরাধীদের জন্য তৈরি ‘ডিটেনশন সেন্টারে’ পাঠানোর সিদ্ধান্ত হয়। ওই টেস্টে আমির ইচ্ছাকৃতভাবে দুইটি নো বল করেছিলেন।
একই অপরাধে আরেক পেসার মোহাম্মদ আসিফের এক বছরের কারাদণ্ড হয়। স¤প্রতি তিনিও দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন।
৩ নভেম্বর ওই করাদণ্ডাদেশ দেয় লন্ডনের আদালতটি।
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, আপিল বাতিলের সময় লন্ডনের আপিল আদালতে উপস্থিত ছিলেন না বাট ও আমির।
আইনজীবী আলী বাজওয়া বাটের প্রতিনিধিত্ব করেন। আদালতে বাজওয়া বলেন, ৩০ মাসের সাজা ‘স্পষ্টতই অতিরিক্ত’।
যেখানে আমিরের আইনজীবী হেনরি ব্লাক্সল্যান্ড সাজা মওকুফের আবেদন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০০২ ঘ.
bdnews24