২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন নাসির

পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 03:26 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে ঘরোয়া সিরিজকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজ সফর অসমাপ্ত রেখেই দেশে ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে গত মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়েছিলেন জাতীয় দলের চার ক্রিকেটার। মঙ্গলবার নাসির ফিরে এলেও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে রয়ে গেছেন শুভাগত হোম চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ ও রকিবুল হাসান। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রীড়া বিভাগের সহকারী ব্যবস্থাপক সাব্বির খান নাসিরের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন। ২৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান। ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচ। ওই ম্যাচে মাঠে নামতে পারেন নাসির। ঐজন্যই তাকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তান সিরিজকে সামনে রেখে গত ১৮ নভেম্বর থেকে চট্টগ্রামে জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্প শুরু হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত ওই ক্যাম্প চলবে। তবে নাসির ওই ক্যাম্পে নয় বরং ২৬ নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া ক্যাম্পে যোগ দেবেন। বুধবার থেকে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ ও বাংলাদেশ ‘এ’ দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজ শেষে ৩০ নভেম্বর ‘এ’ দলের খেলোয়াড়দের দেশে ফেরার কথা রয়েছে। ওই সফরে নাসির দুটি চার দিনের ও দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/২১১৮ ঘ.