২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ার কোচের দায়িত্বে মিকি আর্থার

অস্ট্রেলিয়ার কোচ হতে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচের হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর্থার হবেন অস্ট্রেলিয়ার প্রথম বিদেশি কোচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার কোচ হতে যাচ্ছেন মিকি আর্থার। দক্ষিণ আফ্রিকার সাবেক কোচের হাতেই জাতীয় দলের দায়িত্ব তুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর্থার হবেন অস্ট্রেলিয়ার প্রথম বিদেশি কোচ। তার দায়িত্ব শুরু হবে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্রিসবেনে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্ট দিয়ে। চুক্তির মেয়াদ ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত। অস্ট্রেলিয়ার কোচ হওয়ার সুসংবাদ পেয়ে আর্থার সংবাদ মাধ্যমকে বলেন, “অস্ট্রেলিয়ার মতো একটি দলের কোচের দায়িত্ব পেয়ে দারুণ সম্মানিত বোধ করছি। অস্ট্রেলিয়ায় অজস্র ক্রিকেট-প্রতিভা। আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিভাবান ক্রিকেটাররা অস্ট্রেলিয়াকে সাফল্য এনে দেবেই।” কোচের পাশাপাশি অস্ট্রেলিয়ার অন্যতম নির্বাচকের দায়িত্ব পালন করতে হবে আর্থারকে। তার নিয়োগের মধ্য দিয়ে অস্ট্রেলীয় ক্রিকেটের একটি অধ্যায়ের সূচনা হলো বলা যায়। জাতীয় দলের পারফরম্যান্স ম্যানেজার হিসেবে কয়েক দিন আগে দায়িত্ব পেয়েছেন প্যাট হাওয়ার্ড। স¤প্রতি প্রধান নির্বাচক হয়েছেন জন ইনভেরারিটি। নতুন নির্বাচন কমিটিতে তার সঙ্গী অধিনায়ক মাইকেল ক্লার্ক, কোচ মিকি আর্থার এবং দুই নির্বাচক রডনি মার্শ ও অ্যান্ডি বিকেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮১৭ঘ.