২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফ্রিদির নৈপুণ্যে সিরিজ পাকিস্তানের

ব্যাট-বল হাতে শহিদ আফ্রিদির নৈপুণ্যে চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২৬ রানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2011, 03:22 PM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যাট-বল হাতে শহিদ আফ্রিদির নৈপুণ্যে চতুর্থ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ২৬ রানে সিরিজ জিতে নিয়েছে পাকিস্তান। এ জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান। ২৩ নভেম্বর পঞ্চম ম্যাচে খেলবে দল দুটি। শারজা ক্রিকেট স্টেডিয়ামে রোববার টস জিতে ব্যাট করতে নেমে শহিদ আফ্রিদির অর্ধশতকের সুবাদে ৪৯ ওভার ৩ বলে ২০০ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের অর্ধশতকের পরও ৪৫ ওভার ২ বলে ১৭৪ রানে অলআউট হয় পাকিস্তান। লক্ষ্য তাড়া করতে নেমে ৫৩ রানের মধ্যে উপুল থারাঙ্গা (১৬), অধিনায়ক তিলকারতেœ দিলশান (১১) ও দিনেশ চান্দিমালকে হারায় শ্রীলঙ্কা। চতুর্থ উইকেটে সাঙ্গাকারা ও জয়াবর্ধনে ১০২ রান যোগ করে দলকে ভালো অবস্থানে নিয়ে আসেন। প্রথম স্পেলে অনুজ্জ্বল আফ্রিদি দ্বিতীয় স্পেলে ফিরে সাঙ্গাকারাকে (৫৮) বোল্ড করে পাকিস্তানের জন্য বিপদজনক হয়ে উঠা এই জুটি ভাঙ্গেন। সাঙ্গাকারা তার ১০৩ বলের ইনিংসটি সাজান ৬টি চার দিয়ে। এর পর আর ১৯ রান যোগ করে শেষ ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। দলীয় ১৬৮ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে জয়াবর্ধনে (৫৫) বিদায় নিলে বড় একটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। তার ৮৭ বলের ইনিংসে ২টি চার ও একটি ছয় রয়েছে। পাকিস্তানের পক্ষে আফ্রিদি ৫ উইকেট নেন ৩৫ রানে। এর আগে দলীয় ১৮ রানে ইমরান ফারহাতকে (১০) হারানোর পর ৩৯ রানের জুটি গড়ে প্রাথমিক ধাক্কা সামাল দেয়ার চেষ্টা করছিলেন মোহাম্মদ হাফিজ (২৭) ও ইউনুস খান (১৮)। এক পর্যায়ে স্কোর ছিলো ৫৭/১। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় ৯৭ রানে ৬ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় পাকিস্তান। দলীয় ১২০ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সরফরাজ আহমেদ (১০) বিদায় নিলে বিপদে বেড়ে যায় আরও। শেষ পর্যন্ত পাকিস্তানকে ভরাডুবির হাত থেকে রক্ষা করে আফ্রিদি ও সাঈদ আজমলের (২০) ৬১ রানের জুটি। আফ্রিদির ব্যাট থেকে আসে মূল্যবান ৭৫টি রান। ৬৫ বলের আক্রমণাত্মক ইনিংসটিতে ৪টি চার ও তিনটি বিশাল ছক্কা। ২৬ রানে ৩ উইকেট নেয়া দিলহারা ফার্নান্দো শ্রীলঙ্কার সফলতম বোলার । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/০০৫৮ ঘ.