২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভালো অবস্থানে দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 04:00 PM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জোহানেসবার্গ টেস্টের তৃতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হাতে নিয়ে ১৯৯ রানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে দলটির সংগ্রহ ৩ উইকেটে ২২৯ রান। প্রথম ইনিংসে তারা অস্ট্রেলিয়ার চেয়ে ৩০ রানে পিছিয়ে ছিল। হাশিম আমলা ৮৯ ও এবি ডি ভিলিয়ার্স ৭০ রানে ব্যাট করছেন। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে তারা ১৩৯ রান যোগ করেছেন। আমলা তার ১৯৬ বলের ইনিংসটি সাজান ১৩টি চার দিয়ে। ভিলিয়ার্সের ১২২ বলের ইনিংসে ১০টি চার ও একটি ছয় রয়েছে। এর আগে উদ্বোধনী জুটিতে জ্যাক রুডলফ ও অধিনায়ক গ্রায়েম স্মিথ ৪০ রান যোগ করেন। ওয়ানডে মেজাজে খেলতে থাকা রুডলফ (২৪) প্যাট কামিনসের বলে উইকেটরক্ষক ব্র্যাড হ্যাডিনের হাতে ক্যাচ দেন। দলীয় ৭৫ রানে নাথান লিয়নের বলে ফিল হিউজেসের হাতে ধরা পড়েন স্মিথ (৩৬)। বেশিক্ষণ টেকেননি জ্যাক ক্যালিস (২)। কামিনসের বলে অধিনায়ক মাইকেল ক্লার্কের হাত ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন তিনি। অস্ট্রেলিয়ার পক্ষে কামিনস ২ উইকেট নেন ৪৬ রানে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২৬৬ রান করে। অস্ট্রেলিয়া ২৯৬। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২১৫৭ ঘ.