২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারের জন্য এক শ' স্বর্ণ মুদ্রা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে শততম আন্তর্জাতিক শতক হাঁকাতে পারলে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এমসিএ) শচীন টেন্ডুলকারকে এক শ' স্বর্ণ মুদ্রা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শচীন টেন্ডুলকারের জন্য অপেক্ষা করছে এক শ' স্বর্ণ মুদ্রা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে শততম আন্তর্জাতিক শতক হাঁকাতে পারলে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশেন (এমসিএ) তাকে এই মুদ্রাগুলো দেবে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। এমসিএ কর্মকর্তা নিতিন দালাল জানান, নিজের চিরচেনা মাঠে শততম আন্তর্জাতিক শতক হাঁকাতে পারলে টেন্ডুলকারকে এক শ' স্বর্ণ মুদ্রা দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন অ্যাসোসিয়েশনের সভাপতি বিলাস রাও দেশমুখ। ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে শততম শতকের মাইল ফলকে পৌঁছতে পারলে টেন্ডুলকারকে এক শ' স্বর্ণ মুদ্রা দেয়ার প্রতিশ্র"তি দিয়েছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। টেস্টটি শেষ হয় ১৭ নভেম্বর। টেন্ডুলকার তার ৯৯তম আন্তর্জাতিক শতক হাঁকান এবারের বিশ্বকাপে ১২ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩৭ ঘ.