২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের সামনে জয়ের হাতছানি

প্রথমে ভারতের ব্যাটসম্যানদের তান্ডব। তারপর বোলারদের মারাত্মক বোলিং। সব কিছুর যোগফলে কলকাতায় দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজ হারের শঙ্কায় জর্জরিত। বুধবার ইডেন গার্ডেনসে তৃতীয় দিন শেষে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৯৫ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতেই আরো ২৮৩ রান প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2011, 01:31 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমে ভারতের ব্যাটসম্যানদের তান্ডব। তারপর বোলারদের মারাত্মক বোলিং। সব কিছুর যোগফলে কলকাতায় দ্বিতীয় টেস্টে ফলোঅনে পড়া ওয়েস্ট ইন্ডিজ হারের শঙ্কায় জর্জরিত। বুধবার ইডেন গার্ডেনসে তৃতীয় দিন শেষে সফরকারীদের দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৩ উইকেটে ১৯৫ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতেই আরো ২৮৩ রান প্রয়োজন। ভারতের ৭ উইকেটে ৬৩১ রানে ঘোষিত প্রথম ইনিংসের জবাবে মধ্যাহ্ন-বিরতির ঠিক আগে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে মাত্র ১৫৩ রানে। ৪৭৮ রানের বিশাল লিড পাওয়া স্বাগতিকরা প্রতিপক্ষকে ফলোঅন করাতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। বুধবার ২ উইকেটে ৩৪ রান নিয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ। দিনের পঞ্চম ওভারেই কার্ক এডওয়ার্ডসকে (১৬) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন প্রজ্ঞান ওঝা। ক্যারিবীয়দের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান শিবনারায়ন চন্দরপলও (৪) বেশিক্ষণ টিকতে পারেননি। দুই ওভার পর তাকে ফেরান রবিচন্দ্রন অশ্বিন। ৪৬ রানে ৪ উইকেট হারিয়ে অতিথিরা তখন বিপদে। দলকে ঐ বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন ড্যারেন ব্র্রাভো ও মারলন স্যামুয়েলস। দুজনের ৪৬ রানের জুটি কিছুটা স্বস্তিও ফিরিয়ে এনেছিলো অতিথিদের সাজঘরে। কিন্তু উমেশ যাদবের বলে ব্রাভো (৩০) বোল্ড হওয়ার পর আর প্রতিরোধ গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। কারণ ওঝার দুর্দান্ত নৈপুণ্য। কার্লটন বাফ (১৩), ড্যারেন স্যামি (১৮) আর ফিদেল এডওয়ার্ডসকে (১৬) ফিরিয়ে দেয়া ওঝা কেমার রোচকেও (২) রান আউট করেন। আর স্যামুয়েলসের (২৫) উইকেটটি নেন উমেশ যাদব। ৬৪ রানে ৪ উইকেট নেয়া ওঝাই ভারতের সেরা বোলার। ২৩ রানে যাদব ৩টি ও ৪৯ রানে অশ্বিন ২টি উইকেট নেন। অতিথিদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালো হয়নি। ইনিংসের পঞ্চম ওভারেই ক্রেইগ ব্র্যাথওয়েইটকে (৯) উইকেট রক্ষক ধোনির গ্লাভসবন্দী করেন যাদব। তাই ২৩ রানেই ভেঙ্গে যায় উদ্বোধনী জুটি। তবে অন্য উদ্বোধনী ব্যাটসম্যান অ্যাড্রিয়ান বারাথ ও কার্ক এডওয়ার্ডস মিলে ভালোই প্রতিরোধ গড়ে তোলেন। ৯৩ রানের জুটিটা ভাঙ্গেন ইশান্ত শর্মা, বারাথকে প্রথম স্লিপে লক্ষ্মণের ক্যাচ বানিয়ে। বারাথের ১০৫ বলে খেলা ৬২ রানের ইনিংসে ১০টি চার। ম্যাচে এটাই ইশান্তের প্রথম উইকেট। পরের উইকেটটাও এই দীর্ঘদেহী পেসারের। ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৬০ রান করা এডওয়ার্ডস এলবিডব্লিউ হয়ে যান ইশান্তের বলেই। দিনশেষে ব্রাভো ৩৮ ও চন্দরপল ২১ রানে অপরাজিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/১৯২৫ঘ.