ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মহিলা বিশ্বকাপ ক্রিকেটের বাছাই পর্বের খেলা শুরু হচ্ছে সোমবার। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ফতুল্ল¬ার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, বিকেএসপি-২ ও বিকেএসপি-৩ মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হবে।
১৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত বাছাই পর্বের খেলা চলবে। এতে দুই গ্র"পে অংশ নিচ্ছে ১০টি দল।
'এ' গ্র"পে রয়েছে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র।
'বি' গ্র"পে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, জাপান ও স্বাগতিক বাংলাদেশ। প্রতিটি গ্র"পের প্রথম তিনটি দলের ওয়ানডে মর্যাদা রয়েছে।
ওয়ানডে মর্যাদা থাকা দলগুলোর একে অপরের বিপক্ষে খেলা ম্যাচগুলো ওয়ানডে হিসেবে বিবেচিত হবে। টুর্নামেন্টের প্রথম ছয়টি দল ওয়ানডে মর্যাদা অর্জন করবে অথবা রক্ষা করবে।
এছাড়া টুর্নামেন্টের প্রথম চারটি দল ২০১৩ সালের আইসিসি মহিলা বিশ্বকাপে খেলতে পারবে। প্রতিযোগিতাটি হবে ভারতে।
আর প্রথম দুটি দল আগামী বছর শ্রীলঙ্কায় হতে যাওয়া আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ এরই মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা যোগ্যতা অর্জন করেছে। প্রথম দুটি দলে এই দুটি দল থাকলে পরবর্তী দলগুলি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯৩৯ ঘ.
bdnews24