২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে আবারও হারলো বাংলাদেশ

শ্রীলঙ্কার কাছে আবারও হার মেনেছেন বাংলাদেশের মেয়েরা। মহিলা বিশ্বকাপ বাছাই পর্ব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2011, 12:54 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার কাছে আবারও হার মেনেছেন বাংলাদেশের মেয়েরা। মহিলা বিশ্বকাপ বাছাই পর্ব উপলক্ষে আয়োজিত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে সহজেই ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এর আগে বুধবার প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৬৪ রানে। অক্টোবরে শ্রীলঙ্কা সফরেও তিনটি ম্যাচ হেরে গিয়েছিলো সালমা খাতুনের দল। শুক্রবার বিকেএসপিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১২৯ রান করে বাংলাদেশ। জবাবে ২৮ ওভার ১ বলে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। প্রাসাদানি বিরাকোডি ও চামারি জায়াঙ্গানির ৬৩ রানের উদ্বোধনী জুটি অতিথিদের জয়ের বড় ভিত্তি। জায়াঙ্গানিকে (২২) ফিরিয়ে স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দেন সালমা। দলীয় ৭৮ রানে খাদিজা তুল কোবরার বলে সাথিরা জাকিরের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে আসেন বিরাকোডি (৩৮)। এর পর সুইনি আলবিস (৫) ও চামানি সেনেবিরাতœœা (৭) দ্রুত বিদায় নিলেও দলকে সহজ জয় এনে দেন ইশানি কুশল্য ও সান্দামালি দোলাওয়াত্তে। কুশল্য ৪০ ও দোলাওয়াত্তে ১৪ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ ২ উইকেট নেন ২৩ রানে। এর আগে ফারজানা হকের ৩৪ রান ছিলো বাংলাদেশের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। ফারজানা ছাড়া আরও ৫ জন দুই অঙ্কের ঘরে গেলেও কেউই বড় ইনিংস খেলতে পারেননি। শুকতারা রহমান ১৯ ও সালমা ১৭ রান করেন। শ্রীলঙ্কার পক্ষে আলবিস ৩ উইকেট নেন ২২ রানে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৮৫১ঘ.