২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন সারওয়ার ইমরান

ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন সারওয়ার ইমরান। বিসিবিতে তিনি 'হাই প্রোফাইল' কোচ হিসেবে কাজ করছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 03:36 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ব্যক্তিগত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পদত্যাগ করেছেন সারওয়ার ইমরান। বিসিবিতে তিনি 'হাই প্রোফাইল' কোচ হিসেবে কাজ করছিলেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার সাব্বির খানের কাছে বৃহস্পতিবার সকালে পদত্যাগপত্র জমা দেন ইমরান। বাংলাদেশ 'এ' দলের প্রধান কোচ হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা ছিলো তার। কিন্তু শেষ সময়ে এসে স্টুয়ার্ট বার্নস 'এ' দলের কোচ হিসেবে দায়িত্ব নেন। এরপর ইমরানকে বার্নসের সহকারী হিসেবে মনোনীত করা হয়। পদত্যাগ প্রসঙ্গে বাংলাদেশের অভিষেক টেস্টে কোচের দায়িত্ব পালন করা ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দিন তো হলো। আর কাজ করতে ভালো লাগছে না।" "সেই ২০০০ সাল থেকে দায়িত্ব পালন করছি। এবার একটু বিশ্রাম দরকার," যোগ করেন তিনি। তবে ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, কাজের পরিধি কমে যাওয়াতেই এই সিদ্ধান্ত নিয়েছেন এশিয়ান গেমসে সোনা জয়ী কোচ ইমরান। বিসিবি থেকে পদত্যাগ করলেও ক্লাব ক্রিকেটে কোচিং অব্যাহত থাকবে বলে জানান তিনি। জেমি সিডন্সের বিদায়ের পর স্টুয়ার্ট ল আসার আগ পর্যন্ত জাতীয় দল তার তত্ত্বাবধানেই অনুশীলন করে। দীর্ঘ দিন 'এ' দলের কোচের দায়িত্বও পালন করেন ইমরান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/২১২৮ঘ.