২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিথ্যেবাদী লি!

২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে ছিলো ভারতে। সেসময় ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের সঙ্গে তার দ্বৈত্য গানের মিউজিক ভিডিও'র শ্যুটে অংশ নেন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। তবে শ্যুটিংয়ে রওনা হওয়ার আগে সতীর্থদের মিথ্যে বলে ফাঁকি দেন লি! কোথায় যাচ্ছ প্রশ্নের উত্তরে লি সতীর্থদের বলেছিলেন, "হাঁটতে যাচ্ছি!"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 03:07 PM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০০৬ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসে ছিলো ভারতে। সেসময় ভারতীয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী আশা ভোসলের সঙ্গে তার দ্বৈত্য গানের মিউজিক ভিডিও'র শ্যুটে অংশ নেন অস্ট্রেলীয় পেসার ব্রেট লি। তবে শ্যুটিংয়ে রওনা হওয়ার আগে সতীর্থদের মিথ্যে বলে ফাঁকি দেন লি! কোথায় যাচ্ছ প্রশ্নের উত্তরে লি সতীর্থদের বলেছিলেন, "হাঁটতে যাচ্ছি!" আত্মজীবনীমূলক গ্রন্থ 'মাই লাইফ' এ লি লিখেছেন, "দারুন মজা করেছিলাম। আমি কি করতে যাচ্ছি তা কাউকে বলিনি। শ্যুট এর যাওয়ার আগ মুহূর্তে তাদের হাঁটতে যাচ্ছি বলে বের হয়ে যাই।" মিউজিত ভিডিওতে লি'কে গিটার বাজানো এবং গান গাওয়া অবস্থায় উপস্থাপন করা হয়। লি ও আশার গানটি ভারতে বেশ জনপ্রিয়তা পেয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/২০৫০ ঘ.