২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেটারদের ওপর নজর রাখবে বিশেষ দল: আশরাফ

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের ওপর বিশেষ একটি 'ভিজিল্যান্স' টিম নজর রাখবে, বিশেষ করে খেলার জন্য অন্য দেশ সফরের সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2011, 10:48 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে চুক্তিবদ্ধ সব ক্রিকেটারের ওপর বিশেষ একটি 'ভিজিল্যান্স' টিম নজর রাখবে, বিশেষ করে খেলার জন্য অন্য দেশ সফরের সময়। নতুন পিসিবি প্রধান জাকা আশরাফ নিজ শহর ভাওয়ালপুরে সাংবাদিকদের বলেন, 'স্পট ফিক্সিং'র মতো কেলেঙ্গেকারির ঘটনা যাতে আর না ঘটে সে জন্য পিসিবি আরো ব্যবস্থা নেবে। এই ঘটনা পাকিস্তানে ক্রিকেটের সুনাম নষ্ট করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, "ভবিষ্যতে বিদেশ সফরের সময় দলের সঙ্গে একটি বিশেষ 'ভিজিল্যান্স' টিমও যাবে। খেলোয়াড় ও কর্মকর্তাদের কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখবেন দলের সদস্যরা।" "গত বছর থেকে আমরা দলের সঙ্গে একজন করে নিরাপত্তা কর্মকর্তা পাঠাচ্ছি। কিন্তু খেলোয়াড়দের ওপর নজর রাখার পদ্ধতির আরো স¤প্রসারণ ও তার উন্নয়নের প্রয়োজন রয়েছে," যোগ করেন তিনি। কিছু কিছু খেলোয়ড় অবশ্য এ বিষয়টি মেনে নিতে চাইবেন না বলে স্বীকার করে জাকা আশরাফ বলেন, এ ধরনের প্রতিরোধ ব্যবস্থা না নেয়া ছাড়া বোর্ডের সামনে আর কোনো বিকল্প নেই। 'স্পট ফিক্সিং' মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের প্রতি তার কোনো সমবেদনা নেই বলে উল্লেখ করে তিনি বলেন, তারা তাদের কর্মকাণ্ডের জন্য শাস্তি পেয়েছে। এই শাস্তিকে তিনি তাদের প্রাপ্য বলেও অভিহিত করেন। আশরাফ বলেন, পাকিস্তানের ক্রিকেট ব্যবস্থাপনা বিষয়ক কাঠামোর উন্নয়ন ও হারানো সুনাম ফিরিয়ে আনাই তার লক্ষ্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬২৯ ঘ.