ঢাকা, নভেম্বর ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিযার বিপক্ষে লেগ-স্পিনার ইমরান তাহিরকেই মূল অস্ত্র হিসেবে বিবেচনা করছে দক্ষিণ আফ্রিকা। তাই প্রথম টেস্টে তারা স্পিন-সহায়ক উইকেট বানাতে পারে। খেলা বুধবার শুরু হবে কেপটাউনে।
দক্ষিণ আফ্রিকার একটি পত্রিকায় বলা হয়, অস্ট্রেলিয়ার বিপক্ষে ইমরান তাহিরকে মূল অস্ত্র হিসেবে বিবেচনা করার পাশাপাশি কেপটাউনের উইকেটে ম্যাচের শেষের দিকে টার্ন পাওয়া যায় বলে স্পিন-সহায়ক উইকেট বানানো হতে পারে।
৩২ বছর বয়সী তাহির পাঁচটি একদিনের ম্যাচ খেলে ১১ গড়ে উইকেট নিয়েছেন ১৪টি।
এছাড়া ১৩৮টি প্রথম শ্রেণীর ম্যাচে তার উইকেটের সংখ্যা ৫৮৫টি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫১৫ ঘ.
bdnews24