২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার শতকে ভালো অবস্থায় শ্রীলঙ্কা

কুমার সাঙ্গাকারার অপরাজিত শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি ভালোই কেটেছে শ্রীলঙ্কার। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৪৫ রান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2011, 02:37 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কুমার সাঙ্গাকারার অপরাজিত শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনটি ভালোই কেটেছে শ্রীলঙ্কার। দিন শেষে তাদের সংগ্রহ ২ উইকেটে ২৪৫ রান। ২৭তম টেস্ট শতক করে সাঙ্গাকারা ১১২ রানে অপরাজিত। ২৬৩ বলের ইনিংসটি সাজানো ১১টি চার ও দুই ছক্কায়। দিনশেষে তার সঙ্গে ছিলেন ৩২ রানে অপরাজিত মাহেলা জয়াবর্ধনে। শারজা ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে দিনের পঞ্চম বলেই উদ্বোধনী ব্যাটসম্যান থারাঙ্গা পারানাভিতানাকে (৪) হারায় শ্রীলঙ্কা। উমর গুলের বলে দ্বিতীয় স্লিপে ইউনুস খানের হাতে ধরা পড়েন পারানাভিতানা। যদিও আগের বলে ঐ ইউনুসের হাতেই জীবন পেয়েছিলেন তিনি। তবে অধিনায়ক তিলকারতেœ দিলশান ও সাঙ্গাকারার ১৭৩ রানের দ্বিতীয় উইকেট জুটি ভালো অবস্থানে নিয়ে যায় শ্রীলঙ্কাকে। অল্পের জন্য শতক বঞ্চিত হন দিলশান। চা-বিরতির কিছুক্ষণ পর সাঈদ আজমলের বলে প্রথম স্লিপে ইউনুস খানের হাতেই ধরা পড়েন তিনি। দিলশানের ১৬৮ বলে খেলা ৯২ রানের ইনিংসে ১২টি চার ও একটি ছক্কা। টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এএআর/২০৩৫ঘ.