২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ানডে দলে ফিরলেন আফ্রিদি

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2011, 06:01 PM

Updated : 24 Aug 2022, 04:42 PM

ঢাকা, নভেম্বর ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত পাকিস্তান দলে ফিরেছেন সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। জাকা আশরাফ পিসিবি প্রধান পদে ইজাজ বাটের স্থলাভিষিক্ত হওয়ার পর স্বরোপিত নিষেধাজ্ঞা তুলে নেন আফ্রিদি। দায়িত্ব গ্রহণের দিন আশরাফ বলেন, পরিস্থিতি নিয়ে আফ্রিদির সঙ্গে তিনি আলোচনা করবেন। দেশকে এখনো আফ্রিদির অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন তিনি। বুধবার আশরাফ আফ্রিদির সঙ্গে আলোচনা করেন এবং দলে ফেরেন আফ্রিদি। পিসিবি প্রধানের সঙ্গে আলোচনা শেষে আফ্রিদি বলেন, "অধিনায়ক কিংবা খেলোয়াড় যেভাবেই হোক আমি দেশের হয়ে খেলতে প্রস্তুত। এখনো দেশকে অনেক কিছু দেয়ার আছে আমার।" "দেশকে নেতৃত্ব দেয়া অবশ্যই সম্মানের ব্যাপার। তবে অধিনায়ক সব সময়ই বলির পাঁঠা," যোগ করেন তিনি। বিশ্বকাপ সেমিফাইনালে ভারতের কাছে হারের পর দল থেকে বাদ পড়েন অলরাউন্ডার আব্দুল রাজ্জাক। পিসিবির চুক্তিবদ্ধ খেলোয়াড় হলেও ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে সফরে তাকে দলে নেয়া হয়নি। তবে দল েেক বাদ দেয়া মেনে নেন নি রাজ্জাক। তিনি বলেন, বিশ্বকাপে তাকে পারফরম করার যথায সুযোগ দেয়া হয়নি। জিম্বাবুয়ে সফরে বিশ্রামে থাকা ওয়াহাব রিয়াজ বাদ পড়েছেন ১৬ সদস্যের ওয়ানডে দল থেকে। তবে ফিরেছেন উমর গুল। পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। সেখানে তার সঙ্গী জুনায়েদ খান, আজিজ চিমা ও সোহেল তানভির। উইকেটরক্ষক আদনান আকমলের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নয়টি ওয়ানডে খেলা সরফরাজ আহমেদ। জিম্বাবুয়ে সফরে বাজে খেললেও আরেকটি সুযোগ পেয়েছেন শোয়েব মালিক। দল দুটি ৫টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে। ১১ নভেম্বর থেকে ওয়ানডে শুরু হবে। এর আগে ৩ নভেম্বর থেকে শুরু হবে তৃতীয় ও শেষ টেস্ট। দল: মিসবাহ-উল-হক (অধিনায়ক), শহিদ আফ্রিদি, আব্দুল রাজ্জাক, উমর গুল, জুনায়েদ খান, আজিজ চিমা, সোহেল তানভির, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শোয়েব মালিক, মোহাম্মদ হাফিজ, ইমরান ফারহাত, ইউনুস খান, উমর আকমল, সাঈদ আজমল, আব্দুর রেহমান ও আসাদ শফিক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/২৩৩৯ ঘ.