ঢাকা, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। দলে ফিরেছেন উপল থারাঙ্গা ও দিলহারা ফার্নান্দো। বাদ পড়েছেন দুই স্পিনার রঙ্গনা হেরাথ ও অজান্তা মেন্ডিস।
বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে যাওয়ার পর থেকেই সময়টা ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। ইংল্যান্ডের মাটিতে সিরিজ হারের পর তারা ঘরের মাঠে সিরিজ হারে অস্ট্রেলিয়ার কাছে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজেও ১-০ তে পিছিয়ে আছে তারা। সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে ৩ নভেম্বর শারজায়।
আর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১১ নভেম্বর দুবাইতে।
ওয়ানডে দল: তিলকারতেœ দিলশান, উপল থারাঙ্গা, মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দিনেশ চান্দিমাল, জীবন মেন্ডিস, কুসালা কুলাসেকারা, লাসিথ মালিঙ্গা, সুরাঙ্গা লাকমাল, ধাম্মিকা প্রাসাদ, সেক্কুগে প্রাসান্না, দিমুথ করুনারতেœ, দিলহারা ফার্নান্দো ও সুরাজ রনদিভ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২০৩৭ ঘ.
bdnews24