২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লার্কের পেছনেই আছে পুরো দল: হাসি

পুরো অস্ট্রেলিয়া দল অধিনায়ক মাইকেল ক্লার্কের পেছনে আছে বলে জানিয়ে দিয়েছেন মাইক হাসি। তিনি বলেন, তার নেতৃত্বে দল ঠিক পথেই এগোচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2011, 10:08 AM

Updated : 24 Aug 2022, 04:41 PM

ঢাকা, অক্টোবর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুরো অস্ট্রেলিয়া দল অধিনায়ক মাইকেল ক্লার্কের পেছনে আছে বলে জানিয়ে দিয়েছেন মাইক হাসি। তিনি বলেন, তার নেতৃত্বে দল ঠিক পথেই এগোচ্ছে। অধিনায়ক হিসেবে রিকি পন্টিংয়ের কাছ থেকে দায়িত্ব নেয়ার পর ক্লার্কের শুরুটা হয় খুবই ভালো। সাফল্যের মুখ দেখছেন তিনি শুরু থেকেই। এরই মধ্যে জিতে নিয়েছেন টানা চারটি সিরিজ। তবে বিতর্কে জড়িয়ে পড়েন উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচকে বাদ দেয়া নিয়ে। ক্যাটিচও অভিযোগ করেছেন, তাকে দলের বাইরে রাখার পেছনে ক্লার্কের হাত রয়েছে। "আপনি যদি অস্ট্রেলিয়া দলের অংশ হতে চান, তাহলে আপনাকে অধিনায়কের সঙ্গেই চলতে হবে। তিনি যেভাবে দলকে এগিয়ে নিতে চাইছেন তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে," বলেন হাসি, "আমরা মাইকেলের নেতৃত্বে খেলতে চাই এবং আমার মনে হয় আমরা সঠিক পথেই এগোচ্ছি।" ক্লার্কের অধীনে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও একদিনের সিরিজ জিতেছে। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিতেছে একদিনের সিরিজ। এখন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে তারা। হাসি বলেন, "ক্লার্কের দর্শন অনুযায়ী, একটি দল হিসেবে ও বেসিক ঠিক রেখে লম্বা সময় ধরে খেলে যেতে পারলে আমার মনে হয়, আমরা অবশ্যই শীর্ষে পৌঁছে যাবো।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫৮ ঘ.